1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

শালিখায় কৃতী শিক্ষার্থীদেরকে পুরষ্কৃত বিতরণ

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫১১ গননা করুন

রকিব তরফদারঃ মাগুরার শালিখা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে এস,এস,সি, এইচ,এস,সি, দাখিল ও আলিম এর যে সকল শিক্ষার্থী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের কে সম্মননা ক্রেস্ট, সনদ ও এসএসসি ১০ হাজার করে ১৭জন এবং এইচএসসি ২৫ হাজার করে ১৫ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি এর উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১টায় এই অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ মশিউর রহমান, সহকারী পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষকদেরকে সম্মান করতে শেখাবেন। পিতা মাতার পরেই যিনি মানুষ গড়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তিনি হলেন শিক্ষক।

 

তিনি বলেন, আমরা এমন শিক্ষা চাই না, যে শিক্ষা শিক্ষকদের সম্মান দিতে জানে না। তিনি শিক্ষার্থীদেরকে ভালভাবে লেখাপড়া করার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল ওয়াদুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, অধ্যক্ষ ইমদাদুল ইসলাম, সহকারি অধ্যাপক হুমায়ন ইউসুব, প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম, আলী আহসান, আশরাফুল আলম লিটন, স্বপন বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, মাদ্রাসার সুপার, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ছিলেন। অনুষ্ঠানের পূর্বে মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় যারা নিহত তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শালিখা উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews