1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৭ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা, কন্দ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় মোট ৪,৮২২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা পেয়েছেন। এর মধ্যে রোপা আমনের জন্য ২,৩৫০ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৬০০ জন, গ্রীষ্মকালীন সবজি উৎপাদনে ৭৬০ জন, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা ১,০৫২ জন, লেবুর চারা ৩০ জন এবং কন্দ থেকে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য ৩০ জন কৃষক সহায়তা পেয়েছেন।

কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আবুল হাসানাত। সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। এছাড়াও উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি সদস্য, মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন, সংস্কৃতি মন্ত্রীর একান্ত সহকারি

ফারদিন হাসান সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা মুস্তাফিজুর রহমান মোস্তাক, শালিকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews