1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত

  • বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৩৪ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর বারেঙ্গা খাল গঙ্গাঘাটে গঙ্গাদেবী পূজা ও গঙ্গা স্নান উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত।

বুধবার(২৪ জুন) (ভার থেকে ভক্তরা পুণ্যের আশায় হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাসহ বিভিন্ন উপকরণ গঙ্গার বুকে অর্পণ করে স্নান করেন। গঙ্গাস্নানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে অনেক পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব বহু বছর পূর্ব থেকেই এখানো শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা গঙ্গা স্নান করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাযের অশেষ কৃপা লাভ করে আসছেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে অত্যন্ত ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সুবিশাল বটমূলে শ্রী শ্রী গঙ্গা দেবীর পূজা ও বারাঙ্গা খাল ফটকি নদীর সঙ্গম স্থলে বার্ষিক গঙ্গা স্নান উপলক্ষে এ মহামিলন ঘটে থাকে।

উপজেলার শিংড়া গ্রামের গোবিন্দ বিশ্বাস এসেছেন ঐতিহ্যবাহী এ গঙ্গা স্নানে, কেন এসেছেন জানতে চাইলে বলেন আমরা প্রতিবছর এখানে গঙ্গা স্নান করতে আসি। এখানে স্নান করতে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। মূলত বিশ্বশান্তি ও পাপাচার থেকে মুক্ত হতেই গঙ্গা স্নান করা হয়। এখানে গঙ্গা স্নান উপলক্ষে মেলা বসে আমরা প্রতিবছর এই গঙ্গা স্নানে আসি।

চুকিনগর গঙ্গা ঘাট মন্দির কমিটির সভাপতি পরিমল মন্ডল বলেন এই গঙ্গা স্নান প্রায় ২শ বছর ধরে চলে আসছে। প্রতি বছর এখানে গঙ্গা স্নান ও মানসিক পূজা অনুষ্ঠিত হয়। আর এ গঙ্গা স্নানকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয়।

ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে মেলা। দূর-দূরান্ত থেকে আগত দোকানীরা মেলায় কয়েক দিন পূর্ব থেকেই তাদের বিভিন্ন রকম পসরা সাজিয়ে বসে। মাটির তৈরি কুমারের হরেক রকমের হাড়ি, পাতিল, পুতুল, হাতি, ঘোড়া, গরুসহ বিভিন্ন রকমের দ্রব্য মেলায় আগত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলায় নাগরদোলা থেকে শুরু করে কামারের তৈরি দা, বটি, কুড়াল, কোদাল, ছুরিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য সাজিয়ে বসে দোকানিরা। ছোট ছোট ছেলেমেয়েদের দেখা যায়, নাগর দোলায় চড়ে আনন্দ উপভোগ করতে। এসময় শিশুদের বাঁশির মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews