সুপ্ত পালিতঃ মাগুরার শালিখা থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ৩০০ গ্রাম গাজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদার দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার অফিসার্স ইনচার্জ মোঃ ওলি মিয়ার নির্দেশে এসআই নাসির উদ্দিন, এসআই আনোয়ার ও এসআই লিটন গাজী ফোর্সসহ উপজেলার বরইচারা গ্রামের হাজরাতলা, পাঁচকাউনিয়া ও ধনেশ্বরগাতী গ্রাম থেকে চারজন মাদক কারবারিকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন বরইচারা গ্রামের সমীর শিকদারের ছেলে সুরঞ্জিত শিকদার, একই গ্রামের বিশ্বজিৎ এর ছেলে সাধন বিশ্বাস ও পাচকাউনিয়া গ্রামের আঞ্জারুল ইসলামের ছেলে আমিন এবং ধনেরশ্বরগাতী গ্রামের মৃত নওশের আলীর ছেলে রাজ্জাক মোল্যা(৪৬)। পুলিশ সূত্র জানায় আগে থেকেই গ্রেফতারকৃত রাজ্জাক মোল্যার বিরুদ্ধে অন্য একটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।

Leave a Reply