1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪৪ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলায় চুরির অভিযোগে তিন ভ্রাম্যমাণ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে উপজেলার শতপাড়া গ্রাম থেকে একটি ছাগল চুরি করে পিকআপযোগে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শতপাড়া গ্রামের নিজাম মোল্লার বাড়ির পেছন থেকে নাজমুল নামে এক ব্যক্তির ছাগল একটি পিকআপে তুলে নেয় চোর চক্রের সদস্যরা। এ সময় ঘটনাটি দেখে ফেলেন স্থানীয় এক ব্যক্তি। তিনি চিৎকার দিলে অভিযুক্তরা দ্রুত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর কাঠালবাড়ীয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তখন গাড়িতে থাকা চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হয়। অপর একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন খুলনা সিটি করপোরেশনের আড়ংঘাটা এলাকার আজিজ গাজীর ছেলে হাছান গাজী(২৪), ডুমুরিয়া উপজেলার কাগমারী গ্রামের রাজ্জাক মোড়ালের ছেলে গোলাম মোড়ল(২৬) এবং একই উপজেলার বাদুরগাছা গ্রামের বাদশা গাজীর ছেলে আহাদ গাজী(২৬)।

খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি ছাগল, একটি গরু, দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং  একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান জানান, আটক তিনজন সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews