সোহাগ সন্ধিঃ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে প্রতিপাদ্য করে মাগুরার শালিখায় তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আত্মকর্মসংস্থান সৃজন এবং পলিথিন ব্যাগের বিকল্প ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে, প্রশিক্ষণ প্রদান এবং উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপপরিচালক আব্দুল আওয়াল, প্রাণি সম্পদক কর্মকর্তা সাহারিন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকবর হোসেন, ইঞ্জিনিয়র সৈয়েব আক্তার, সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন, ইউডিএফ কর্মকর্তা মোঃ ইবাদ আলী, আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়।

Leave a Reply