1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৪৩ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে মাগুরার শালিখায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬।

মঙ্গলবার (১৯ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে কৃষকদের শাক সবজিসহ বিভিন্ন ফসল চাষাবাদে আধুনিক কৌশল, সঠিক পদ্ধতিতে সার কীটনাশক প্রয়োগ, উন্নত সেচ ব্যবস্থা এবং আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।

পাশাপাশি মাঠ পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে কোন মৌসুমে কোন ফসল অধিকভাবে উৎপাদন করা যায় সে বিষয়ে বিস্তরভাবে তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাইজুল ইসলাম।

অনুষ্ঠানে শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল হোসেন সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পিএফএস ও নন পিএফএস কৃষাণ-কৃষাণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসএপিপিও মৃণাল কান্তি দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ তাজুল ইসলাম বলেন, সরকার কৃষি খাতকে আরো গতিশীল করতে পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান, নিরাপদ বীজ সরবরাহ, প্রাকৃতিক কীটনাশক এর ব্যবহার এবং বহুমুখী ফসল চাষের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এর ফলে কম খরচে অধিক উৎপাদন সম্ভব হচ্ছে। এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews