মূন্সী হাবিবুল্লাহ পাভেলঃ মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার বিকাল ৪টার দিকে। মাগুরা-২ আসনের সাবেক সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে একটি মহলের কটুক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশটি করে উপজেলা বিএনপি। সংগঠনটি বাজারের আড়পাড়া মডেল হাই স্কুলের গেট থেকে র্যালি শুরু করে থানার সামনে গিয়ে ঘুরে আবার সেখানে এসে থেমে আলোচনা অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শালিখা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুন্সী আনিসুর রহমান মিল্টন এবং সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট। সভায় আরো উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলার ৭ ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার কর্মী ও সমর্থকবৃন্দ।

Leave a Reply