1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালিত

  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫৫৮ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই শ্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ খালেদুজ্জামান, মৎস্য কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিলটন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান, শালিখা প্রেসক্লাবের সভাপতি আঃ রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হাসান, শালিখা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও শালিখা উপজেলা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা সভাপতি পাভেল মুন্সী, সংবাদিক জামাল হোসেন, রোভা ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রমূখ। দিবসটি উপলক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ খালেদুজ্জামান ছাত্র ছাত্রীদের মাঝে হাত ধোয়ার কলাকৌশল দেখান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews