1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মাগুরার শালিখা উপজেলার ১নং ধনেশ্বরগাতী ইউনিয়নের সিংড়া তিলখড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য মোঃ সামসুর রহমান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কেরামত আলী আজাদ।

আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বিশ্বাস, বিএনপি নেতা আলিম মোল্যা, ডাক্তার জমির মিয়া, মোঃ মতিয়ার রহমান, সাবুরালী মোল্যা, ইউপি সদস্য নজরুল ইসলাম, মহিলা মেম্বর ভোগবতি বিশ্বাস, যুবদল নেতা আশরাফুল ইসলাম আশাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এসময় বিএনপি নেতারা বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, তার আদর্শ ও ত্যাগ জাতি চিরদিনই স্মরণ করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews