1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় ভাটুলি খালে বেড়ি বাঁধ প্রয়োজন

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০৩ গননা করুন

সোহাগ সন্ধিঃ নাম তার ভাটুলি খাল। মাগুরার শালিখা উপজেলায় ধনেশ্বরগাতী গ্রামের উত্তর পাশে ভাটুলি বিল থেকে ফটকী নদী অভিমুখে প্রবাহিত হয়ে গেছে খালটি। এ খালটির দুই পাশে বেড়ি বাঁধের অভাবে ভাটুলি বিল ও তার সংলগ্ন প্রায় দুই হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যায় প্রতি বছর।

বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই খালের পানি উপছে উঠে ফসল ডুবে যায়। আবার যখন মাঠে পানির প্রয়োজন, তখন পানি ধরে রাখার কোন উপায় নেই। এসব কারণে ফসল নষ্ট হয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হয় প্রতি মৌসুমে।

ভাটুলির মাঠে এখন চলছে পেঁয়াজ রোপনের সময়। চাষিরা দিনান্ত পরিশ্রম করে পেঁয়াজ রোপন করছেন। এই মৌসুমে যদি ভারি বৃষ্টি হয়, তাহলে খালের পানি ফুলে ফেঁপে উঠে কাছাকাছি জমিগুলোতে পানি জমে থাকবে। তাতে পেঁয়াজের ক্ষতি হয়ে যাবে। এমনটি প্রায় বছরই হয়ে থাকে।

এ ব্যাপারে ধনেশ্বরগাতী গ্রামের পেঁয়াজ চাষি সুবল বিশ্বাস বলেন খালের দুই পাশে বেড়ি বাঁধ দিলে হয়তো আমরা এ সমস্যা থেকে মুক্তি পাবো।

গজদুর্বা গ্রামের আঃ রশিদ মণ্ডল বলেন যে বছর অল্প বৃষ্টি হয় সে বছর আমরা অনেক পেঁয়াজ তুলতে পারি। আর বৃষ্টি একটু বেশি হলে সে বছরে খালের পানি ফুলে উঠে সব ভাসিয়ে নিয়ে যায়। খালের পানি ঠেকানোর ব্যবস্থা করা দরকার। আবার তাড়াতাড়ি পানি নেমে যাওয়ারও দরকার।

এ ব্যাপারে সমাজকর্মী, রাজনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট হিমাংশুদেব বর্মণ বলেন, এসব সমস্যা দূর করতে হলে খালের দুই পাশে বেড়ি বাঁধ দিয়ে আউটলেট ইনলেট স্থাপন করতে হবে। যাতে প্রয়োজনে পানি ধরে রাখাও যায়, নিষ্কাশনও করা যায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews