1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুকবকে কুপিয়ে হত্যা, আটক-১

  • শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ গননা করুন

সাইফুল ইসলাম, শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদুর্বা গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় টিটোন মন্ডল(২১) নামের এক যুবকে বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টার সময় কুপিয়ে হত্যা করা হয়েছে। টিটোন গজদুর্বা গ্রামের টোকন মন্ডলের ছেলে।

এসময় টিটোনের ডাক চিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসে ঐ গ্রামের মাসরুল মন্ডলের ছেলে ডলার (১৯), আক্তার মন্ডোলের ছেলে মাহিম (২০), ইনুচ মন্ডলের ছেলে লাবিব (২২) আক্তার মন্ডলের ছেলে শাকিল (২১) কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহতদের মধ্যে শাকিল মন্ডল কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ফাহিম নামের এজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ। সে উপজেলার নাঘোসা গ্রামের লিটন মুসল্লির ছেলে।

এ ব্যাপারে শালিখা থানার ওসি আবু সাইদ জানান, ফাহিম নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র (সুইচ গিয়ার) জব্দ করা হয়েছে এবং শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews