1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭৫ গননা করুন

সোহাগ সন্ধিঃ “Climate Action /জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী আগামী নিরাপত্তা” এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখা উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ(CNRS)- এর উদ্যোগে ও সুইডেন দূতাবাস ঢাকার অর্থায়নে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়েছে।

দিনটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও চারাগাছ রোপন করা হয়েছে। র‍্যালিটি আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া কালিগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণ এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সি এন আর এস এর সাইট অফিসার মো: শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি’র সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, সহকারি শিক্ষক সেলিম রেজা, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমূখ।

এরপর বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপনকালে অনুষ্ঠানের সভাপতি এম সাব্বির হাসান বলেন, বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews