1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২৯ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দেশজুড়ে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে এই ব্যাপক বৃক্ষরোপণ অভিযানটি পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মাগুরা শালিখা উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোঃ ইলিয়াস হোসাইন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিলটন, অধ্যক্ষ কামরুজ্জামান নবাব, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমুখ।

সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি সারা বাংলাদেশে পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শালিখা উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews