সোহাগ সন্ধিঃ “তোমার আমার বাংলাদেশে’ ভোট দিব মিলেমিশে” এই উক্তিকে প্রতিপাদ্য করে মাগুরার শালিখায় নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী, সহকারি নির্বাচন অফিসার মোঃ মঈনুদ্দীন মিয়া, ওসি তদন্ত মিলন কুমার ঘোষ, জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চকলেট, তথ্য সংগ্রকারী মোঃ রাসেল মিয়া, ছাত্রজনতার পক্ষে মোঃ আমিরুল ইসলাম, তথ্য সুপার ভাইজার মোঃ আলী আহসান, জামায়াতের নায়েবে আমির মোঃ নায়েব আলী, তথ্য সুপার ভাইজার মোঃ মনিরুজ্জামান বিশ্বাস, এসএম জিয়াউর রহমান প্রমূখ।

Leave a Reply