সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলার শতখালী এ. আর. জুট মিলের ভেতরে ঢুকে কেবল চুরি করে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগনের হাতে ধরা পড়ে দুই চোর। এ সময়ে জুটমিলের ভেতরে অবস্থানরত কোন লোক জানতে পারেনি। পাশের লোকেরা চোরেদের ধরে উত্তম মধ্যম দিয়ে মিলের ম্যানেজার রবিউল ইসলামকে ডেকে ঘুম থেকে ওঠালে তখন তিনি শালিখা থানার টহল পুলিশে খবর দেন। ধৃত দুই চোর যশোেও কোতয়ালী থানার বাহাদুরপুর(বকুলতলা) গ্রামের মৃত সাহাবৃদ্দিন সোনামিয়ার ছেলে মোঃ সোহরাব আলী(৪০) এবং একই জেলা ও থানার কিসমত নোয়াপাড়ার আজিজারের ছেলে মোঃ বোদারু মিয়া। উল্লেখ থাকে যে, এই বোদারু মিয়ার স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার সৈয়দপুর থানার ব্রম্মোত্তরগ্রাম। চোরেরা মোট দুই লক্ষ টাকা মূল্যেও কেবল চুরি করেছিল বলে জানিয়েছে থানা পুলিশ। চুরি যাওয়া কেবল তখনই পুলিশ জব্দ তালিকাভূক্ত করে।
এছাড়া স্থানীয় জনগনের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে আরো তিন চোর। জুটমিলের ম্যানেজার রবিউল ইসলাম নিজে বাদী হয়ে ধৃত দুই এবং পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা তিন চোরের নামে শালিখা থানায় মামলা করেন। থানা পুলিশ ধৃত দুই চোরকে এদিনেই কোর্টে চালান করে দিয়েছেন।

Leave a Reply