1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শালিখা উপজেলা যুবদল নেতা মুন্সী নয়নকে বহিষ্কার! সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি

  • শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৬৩ গননা করুন

সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের বহিষ্কারের প্রতিবাদে শনিবার দুপুরে শালিখা উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মুন্সী নয়নুজ্জামান নয়ন বলেন, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার একটি অনলাইন দৈনিকে প্রকাশিত একটি ভিডিওতে শালিখা উপজেলার কৃষি প্রণোদনা কার্ড বিতরণকে কেন্দ্র করে তাকে এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে ওই ভিডিও তৈরি করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, ভিডিওটিতে আমার কণ্ঠ কিংবা উপজেলা কৃষি কর্মকর্তার কণ্ঠের কোনো মিল পাওয়া যাবে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই কেন্দ্রীয় কমিটি আমাকে বহিষ্কার করেছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কণ্ঠ নকল করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এতে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ভিডিওতে আমার কণ্ঠের কোনো মিল নেই। আমাকে কেউ হুমকি দেয়নি এবং এ বিষয়ে আমি থানায় কোনো অভিযোগও করিনি। আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews