1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

শিশির মনিরের আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আর না লড়ার ঘোষণা

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ গননা করুন

একতা ডেস্কঃ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামির পক্ষে হাইকোর্টে আইনি লড়াই করে বিতর্কের মুখে পড়েছেন। এই মামলার আপিল শুনানি শেষ হওয়ার পর এখন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রয়েছে। আসামিদের পক্ষে শুনানি করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিশির মনিরের সমালোচনা করছেন অনেকেই। ফেসবুক পোস্টে অনেকে লিখেছেন, শিশির মনির ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি জামায়াত ইসলামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। এ ছাড়া সুনামগঞ্জ-২ আসন থেকে তাকে আগামী সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তাই আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হওয়া তার আদর্শের সঙ্গে যায় না বলে মনে করেন তারা।

আববার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে ভবিষ্যতে আর আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন শিশির মনির। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না। আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাই হোক, আপিল বিভাগে কারও পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে শহিদ আবরারের পরিবারের সাথেও আমি কথা বলব। আশা করি সবাই বিষয়টি সৌহার্দপূর্ণ দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews