1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

শিশু গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ গননা করুন

একতা ডেস্কঃ সন্ত্রাসীদের গুলিতে ৬ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে লক্ষ্মীপুরে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বৈদ্যের বাড়ি মোড়ের কাচারি বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুটির নাম আবিদা ওই বাড়ির ইব্রাহিমের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারীরা শিশুটির চাচা ওহিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশেই থাকা আবিদার গায়ে বিদ্ধ হয়। উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল জানান, “গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। গুলিটি তার বুকে বিদ্ধ হয়ে বের হয়ে গেছে।

অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়েছে। স্থানীয়দের বরাতে জানা যায়, শিশুটির পরিবারের সঙ্গে একটি সন্ত্রাসী গ্রুপের পূর্ববিরোধ ছিল। ঈদ উপলক্ষে তার চাচা ওহিদ ঢাকা থেকে বাড়ি ফিরলে ওই এলাকার ইউসুফ নামে এক ব্যক্তি তাকে হুমকি দেয়। বিরোধের জের ধরে ইউসুফের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল ওহিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি শিশুটির গায়ে লাগে। ঘটনার পর ওহিদ পালিয়ে যায়।

স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাসান জাহাঙ্গীর জানান, ইউসুফের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ওহিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা শিশুটির গায়ে বিদ্ধ হয়। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews