1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শীতের তীব্রতা পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ গননা করুন

একতা ডেস্কঃ হিমালয় কন্যা পঞ্চগড়ে হেমন্তের শেষ বেলাতেই জেঁকে বসেছে কনকনে শীত। উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের সঙ্গে এ জেলায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রিতে নেমেছে। ফলে দিনদিন বাড়ছে শীতের তীব্রতা। আজ শনিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এর আগে, গতকাল শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অফিস বলছে, এ জেলা থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি হওয়ার কারণে প্রতি বছর এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে। অন্যান্য জেলার তুলনায় আগে ভাগেই শীতের আগমন ঘটে এবং দীর্ঘস্থায়ী হয়ে দেরিতে শীত বিদায় নেয়। তবে তাপমাত্রা আগামী দুই এক সপ্তাহে আরও হ্রাস পাওয়া সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে গরম কাপড়ে আশ্রয় নিতে শুরু করেছে সাধারণ মানুষরা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘পৌষ মাসে শীতের তীব্রতা বেড়ে যাবে। তিনি জানান, শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এদিকে শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশিসহ শীতজনিত নানা রোগব্যাধি। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews