1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শীর্ষ সন্ত্রাসী ছৈয়দুল আমিন গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৩৫৭ গননা করুন

একতা ডেস্ক: কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী সাতটি হত্যা মামলার আসামী সৈয়দুল আমিন (২৪) গ্রেপ্তার করা হয়েছে। সে ক্যাম্প-১৮. এফসিএন-২৭৯৪৯৪, ব্লক-এল/১৮ এর বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে। ১১ নভেম্বর, সোমবার রাত ১০টার দিকে পালংখালী ইউনিয়নের ময়নাঘোনা রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এম/১৭ ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আরো দুটি পুলিশ এসোল্ট মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে ২টি হ্যান্ড গ্রেনেড, ১ দেশীয় তৈরি শর্ট গান, ৪ রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। ৮-এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আরসার সন্ত্রাসীরা অবস্থানের নিশ্চিত হলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং (পিপিএম) সহকারী ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) জহিরুল হক ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ আব্দুস সামাদ মোল্লা, এসআই (নিঃ) মোঃ আরিফুজ্জামান, এসআই (নিঃ) মোঃ মোতালেবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন বলে তিনি জানান।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews