1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

শুল্কযুদ্ধে কে আগে পিছু হটবেন

  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৪০ গননা করুন

একতা ডেস্কঃ শুষ্কযুদ্ধ ভয়ঙ্কর রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। এক দিকে ১৪৫, আর এক দিকে ১২৫ শতাংশের বিচারে কোনওটাই নেহাত কম নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মার্কিন বাজারে যাবতীয় চীনা পণ্যের ওপর শুক্ষের পরিমাণ ১৪৫ শতাংশ হয়ে গেছে। পাল্টা মার্কিন পণ্যে শুল্ক আরোপ করেছে চীনও। তার পরিমাণ ১২৫ শতাংশ। চীনের অর্থমন্ত্রী এক প্রকার মেনেই নিয়েছেন, নতুন শুদ্ধনীতিতে মার্কিন পণ্য আমদানি কার্যত অসম্ভব। ফলে চীনে আমেরিকার পণ্যের আমদানি বন্ধ হতে বসেছে। মার্কিন বাজারেও এই নতুন শুস্কনীতির প্রভাব পড়ছে। শেয়ার বাজারের দর কমছে লাগাতার। তবে কোনওপক্ষই আপাতত ঝুঁকতে রাজি নয়।

ট্রাম্পের হুঙ্কারের সঙ্গে গলা মিলিয়েই পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুষ্ক শনিবার থেকেই কার্যকর করার কথা জানিয়েছেন তিনি। সমঝোতার কথা ভাবছেন না ট্রাম্প। চীন পাল্টা শুল্ক আরোপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, শুষ্কনীতি নিয়ে আমরা খুব ভাল কাজ করছি। এটা আমেরিকা তথা সারা বিশ্বের জন্য খুব উত্তেজক পরিস্থিতি। দ্রুত আমরা এগিয়ে চলেছি। নিজের শুষ্কনীতির সমর্থনেই কথা বলছেন ট্রাম্প। পিছু হটার কোনও ইঙ্গিত তার বক্তব্যে পাওয়া যাচ্ছে না। মার্কিন প্রশাসন সূত্রেও একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, শুল্ক সমঝোতার বিষয়ে প্রথমে উদ্যোগী হতে হবে চীনকে। তবেই কথা এগোবে।

হোয়াইট হাউস জানিয়েছে, চীনের সঙ্গে শুদ্ধ নিয়ে সমঝোতায় আসতে আগ্রহী প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ট্রাম্প নিজে সংবাদমাধ্যমে বলেছেন, শি জিনপিং আমার অনেক দিনের বন্ধু। আমার মনে হয়, আমরা এমন কোনও সিদ্ধান্তে আসতে পারব, যা দুই দেশের পক্ষেই লাভজনক। শুষ্ক নিয়ে উদ্বেগের মধ্যেই শুক্রবার প্রথম এ প্রসঙ্গে মন্তব্য করেছেন শি জিনপিং। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ে তিনি জানিয়েছেন, চীন এবং ইউরোপীয় ইউনিয়নকে একজোট হতে হবে।

আমেরিকার নাম উল্লেখ না করে শি জিনপিং বলেন, একতরফা গুন্ডামির মোকাবিলা করতে চীন এবং ইউরোপীয় ইউনিয়নকে একসঙ্গে কাজ করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews