1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না দিল্লি

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২১৫ গননা করুন

একতা ডেস্কঃ ভারত ৮ মাস ধরে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে কিছুই জানায়নি। দিল্লির বাংলাদেশ দূতাবাসও অনানুষ্ঠানিক আলোচনায় এই বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে শেখ হাসিনা থাকছেন বলে জানিয়েছেন দূতাবাস। ভারতীয় বিশ্লেষকদের ধারণা, ঢাকা চাইলেও খুব সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি। গণভবন ছেড়ে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতিবেশী দেশটিতেই রয়েছেন তিনি। বিচার ব্যবস্থা শুরুর পরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তার আগে ঢাকা সফর করেছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি। তখনও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরতের আহ্বান জানায় বাংলাদেশ।

তিন মাস পেরিয়ে গেলেও ঢাকার সেই চিঠির জবাবই দেয়নি দিল্লি। দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ বলেন, ‘উনাদের সাথে অফিসিয়ালি কথা বললে তারা এই বিষয়ে একেবারে মুখ খুলে কিছু বলছে না। আনঅফিসিয়ালিও যদি জিজ্ঞেস করা হয় যে এ বিষয়ে আপনাদের মনোভাব কি সে ব্যাপারে খোলাসা করে কিছু বলছে না। শেখ হাসিনাকে কি স্ট্যাটাসে সেখানে রাখা হচ্ছে সেটা নিয়ে তারাও প্রশ্ন করে বিব্রত করছে। তাকে যথেষ্ট হাই সিকিউরিটিতে রাখা হয়েছে। ওরা এটাকে জেড ক্যাটাগরি বলে। ১৭ অক্টোবর প্রেস ব্রিফিংয়ে দিল্লি জানিয়েছিলো ভারতেই থাকবে শেখ হাসিনা। প্রশ্ন হলো কোন স্ট্যাটাসে, কোথায় থাকছেন আওয়ামী লীগ প্রধান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews