1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ হাসিনা দিল্লিতে গৃহবন্দী

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ গননা করুন
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একতা ডেস্কঃ ছাত্রজনতার প্রবল জনরোষের মুখে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ফেরার সব পথ বন্ধ। কথিত নিরাপত্তার চাদর ভেদ করে অনুমতি সাপেক্ষে তার বসবাস। সব খোয়া গেছে, হারিয়েছেন সব কিছু। গঙ্গার পাড়ে তারা যাকে আশ্রয় দিয়েছেন, তাঁরাও সন্দিহান, তিনি অনাহূত। কেউ তার অপেক্ষায় নেই। এমনকি এতদিন যারা তাঁর কথায় ওঠবস করছেন, ফায়দা লুটে গড়েছেন কাড়ি কাড়ি টাকার পাহাড় তাঁরাও মুখ ফিরিয়ে নিয়েছেন। শেখ হাসিনা বলতে যারা এক সময় জ্ঞান হারাতেন, তাকে সন্তুষ্ট করতে যারা থাকতেন উন্মুখ, তারাও এখন তাকে এড়িয়ে চলছেন।

যারা এক সময় শেখ হাসিনার ধারে কাছেও ঘেষতে পারতেন না, পাত্তা পেতেন না দলের অন্দর কিংবা বাহিরে। এখন তাদের লাইভে এসেই নানা কথাবার্তা বলতে হচ্ছে। হুমকির ফুলকি উড়িয়ে পাত্তা পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। শেখ হাসিনা ভারতে কীভাবে আছেন, কোথায় আছেন তা নিয়ে দিল্লি বরাবরই চুপনীতির অবস্থান নিয়েছে। দিল্লির এই চুপ থাকায় মানুষ প্রশ্ন তুলছেন, শেখ হাসিনা কি দিল্লিতে গৃহবন্দী!

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, শেখ হাসিনা আবারও ফিরে আসতে মরিয়া। তিনি ফিরবেন আর প্রতিপক্ষকে ধরবেন। প্রতিপক্ষকে শূলে চড়াবেন, উন্নয়ন করবেন, মেট্রোরেলে চড়বেন, পদ্মা সেতুতে গিয়ে গায়ে হাওয়া মাখবেন। তবে শেখ হাসিনা ফিরবেন সেই খবরে অনেকে আবার আশাবাদীও। তারা চান হাসিনা আবার ফিরুক। ফিরে এসে মুখোমুখি হোক বিচারের। প্রায় ২ হাজার হত্যা, শত শত আহত মানুষ। আয়নাঘর কাণ্ডের মতো বহু অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশ সরকারও প্রস্তুত আগেই শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে। বারবার তাগাদা দেওয়া হচ্ছে দিল্লিকে।

শেখ হাসিানও আসতে চাইছেন। তবে দিল্লি কেন তাঁকে দেশে পাঠাচ্ছে না। জটিলতা কোথায়! প্রধান উপদেষ্টা, প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। শফিকুল আলম বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে স্পষ্ট, শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews