বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শৈলকুপা (ইউসাস) এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়সাল প্রান্ত বাবর ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান।
গত ১৭ জুন, মঙ্গলবার রাতে শৈলকুপা চৌরাস্তা মোড়ের তানিশা ভবনে ৩য় তলা সাকিবুর রহমান একাডেমী মিলনায়তনে আয়োজিত সভায় সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সর্বশেষ মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় এবং ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে মাসুম বিল্লাহ তুর্য, শেখ নাজমুস সাকিব, রাইসুল ইসলাম, রাকিব হাসান পরশ, সুমাইয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ওয়াজেদ, মোঃ সোহান শেখ, অয়ন গাঙ্গুলি রাহুল, অন্তরা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, দপ্তর সম্পাদক অর্পন কুমার দাস, অর্থ সম্পাদক এম এ ইব্রাহিম ইবনে কাছেদ, প্রচার সম্পাদক হারুন ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক সৌরভ কুমার বিশ্বাস, ক্রীড়া সম্পাদক বাধন বিশ্বাস, বৃত্তি বিষয়ক সম্পাদক শেখ আকিবুল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদমান বাপ্পী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপ্ত অধিকারী, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর, সমাজসেবা বিষয়ক সম্পাদক রাকিব হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক খালেদুর রহমান রাহুল, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিশুকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম আশা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাকিবুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ নাঈম, ছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা খান। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মিলান্ত জোয়ার্দার, মোঃ মেহেদী হাসান ইমন, মাহফুজুর রহমান, পারভেজ খন্দকার, কে এম নাজমুস সাফায়েত, মোঃ বাহারুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, আরিফুজ্জামান সীমান্ত, শ্বাসত সাহা, এস এম শামীম, শুভ শর্মা, বি এম তাহসিন, খন্দকার আল ফাহাদ, আল মামুন, খান মোঃ আরাফাত রহমান, রিপু হাসান মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ফয়সাল প্রান্ত বাবর বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শিক্ষার্থীদের একমাত্র সংগঠন এটি। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, সকল শিক্ষার্থীদের মঙ্গলার্থে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সম্মিলিত প্রচেষ্টা ও একাগ্রতা থেকে সংগঠনটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে।
Leave a Reply