1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সিদ্ধান্ত হওয়ার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩২৭ গননা করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। (সংগৃহীত ছবি)

একতা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যাবতীয় আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন। ১৪ মার্চ শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই বিস্তারিত আলোচনা হবে এবং এখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। মন্ত্রী আরো বলেন, বৈঠকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্য বিষয়, প্রস্তাবিত আইন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐ সময়ে জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হবে। কমিটি সেগুলো যাচাই-বাছাই করার পর প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন করবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মোঃ শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews