1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সংরক্ষিত হচ্ছে মাগুরার ঐতিহাসিক ভাতের ভিটা

  • সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০১ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর মাগুরা সদররের টিলা গ্রামে ঐতিহাসিক ভাবে ভাতের ভিটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রাচীন এই জনপদে খনন কাজ শেষ করে বর্তমানে ধ্বংসাবশেষ সংস্কার ও সংরক্ষণের কাজে ব্যাস্ত সময় পার করছেন শ্রমিকেরা।

সরেজমিনে টিলা গ্রামে গিয়ে দেখা যায়, ভাতের ভিটা এলাকায় খনন পরবর্তী সংরক্ষণের কাজ চলছে। প্রাচীন আমলের ইট, টালি ও চুন-সুরকির তৈরি স্থাপনাটির ধ্বংসাবশেষর চার পাশে নুতন সুরক্ষার বেষ্টনী তৈরি করা হয়েছে।

এখানে কর্মরত শ্রমিক নেপাল চন্দ্র যানান, প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে আমরা এখানে দুই মাস ধরে কাজ করছি। প্রথমেই প্রত্নতত্ত্ব বিভাগ এই এলাকায় এসে ভাতের ভিটা পরিদর্শন করে বিভিন্ন বিষয় যাচায়-বাছায় করে যায়।

এখানকার ইট, মাটি খুঁড়ে বিভিন্ন জিনিস যাচাই-বাছাই শেষে এটি সংরক্ষণের উদ্যোগ নেয়। তারপর আমাদের সংরক্ষণের কাজে এ এলাকায় কাজ করতে বলে।

তিনি জানান, আমরা প্রথমে ভাতের ভিটা এলাকায় এসে ধ্বংসস্তুপের চার পাশে খনন কাজ শেষ করি। এখানে পুরাতন জমিদার আমলের ইটের তৈরি একটি ধ্বংসাবশেষ কুঠি বাড়ির চিহ্ন রয়েছে।

এই বাড়িটির উপরের অংশ একেবারে ধ্বংস হয়ে গেছে। প্রাচীন আমলের ইট, বালি, মাটি আর চুন- সুড়কি দিয়ে এটি তৈরি হয়েছিল। এখন এই বাড়িটির নিচের অংশে শুধু ইটের ধ্বংসাবশেষ কিছু চিহ্ন রয়েছে, সেটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ।

ধংস স্তুপ এর চারপাশের খননের কাজ শেষ। আমরা এখন ইটের উপরের অংশ পরিষ্কার করে রং লাগানোর চেষ্টা করছি।

টিলা গ্রামের স্থানীয় বাসিন্দা খোকন মৃধা বলেন, প্রায় ২ হাজার বছর আগে আমাদের এই গ্রামে ভীম রাজা নামে একজন বসবাস করতেন। তিনি প্রথমে এই এলাকায় একটি কুঠিবাড়ি তৈরি করেন। তখন এই গ্রামের নাম ছিল ভ্রমর দা। পরবর্তীতে এই ভ্রমরদা থেকেই এই গ্রামের নাম করন করা হয় টিলা।

ভীম রাজা একজন পরাক্রমশালী রাজা ছিলেন। তার রাজ্যের বিস্তৃত ছিল সুদুর পাবনা পর্যন্ত। পরবর্তীতে এখানকার নাম হয় ভাতের ভিটা। তিনি আরো জানান, অনেক আগে প্রত্নতত্ত্ব বিভাগের উচিত ছিল ঐতিহাসিক এটি সংরক্ষণ করার।

বর্তমানে এ ঐতিহাসিক স্থানটির সারা দেশের মধ্যে অন্যতম। এটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করায় আমরা এলাকাবাসি খুবই খুশি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews