1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় বললেন ইসি মাছউদ

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ গননা করুন
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

একতা ডেস্কঃ আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সকলেই বলেছেন যে, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তা করছি না বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জন্য সরকারের তরফ থেকে আমাদের কাছে কোনো অনুরোধ আসে নাই। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয়। এতে প্রায় ১ বছর সময় লেগে যায়। কাজেই যদি এখন স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারীর মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন। হালনাগাদ ভোটার তালিকা জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। কাজেই জুনের পর যদি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে আমাদের তফসিল ঘোষণা করতে হবে। তাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে ইসি বলেন, দিন দিন আইনশৃঙ্খলা উন্নতি হচ্ছে।

তিনি পৌরশহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা আন্তঃস্কুল ও মাদরাসা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা এবং টপ-ফিপটিন মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews