1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহালছড়িতে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সকল ধর্মে বিশ্বাসী দল হচ্ছে বিএনপি- শামা ওবায়েদ ইসলাম রিংকু

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ সকল ধর্মে বিশ্বাসী দল হচ্ছে বিএনপি, বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখন সকল ধর্মের লোকই শান্তিতে ও নিরাপদে থাকে।

কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে (ফরিদপুর-২ নগরকান্দা -সালথা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বুধবার উপজেলার পৌরসভাধীন চৌমুখা বিবেকান্দ সেবা সংঘ মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মরহুম জননেতা, আমার পিতা কে এম ওবায়দুর রহমান এই মন্দিরে অনেকবার এসেছেন আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে, তাই নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, বদিউজ্জামাল তারা, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী দল পুঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডাঃ রনদা প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, মন্দির কমিটির সভাপতি হরিহর সাহা, সাধারণ সম্পাদক সমীর কুমার ভৌমিক, উৎপল কুমার সাহা, সুব্রত কুমার সাহা, মহাদেব সাহা, সাগর সাহা, শ্রীবাস সাহাসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews