1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সখীপুরে আলীগ নেতার কারখানায় অবৈধবিদ্যুৎ সংযোগ

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩১৮ গননা করুন

একতা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে পিডিবির বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ভোজ্য তেলের একটি কারখানা চালানোর অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই নেতার নাম আবদুস সাত্তার মহাজন। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিষয়টি নজরে এলে রোববার বিদ্যুৎবিভাগের লোকজন উপজেলার বড়চওনা এলাকায় ওই কারখানায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে এবং ব্যবহৃত মিটার ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়।

পিডিবি ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপজেলার বড়চওনা ইউনিয়নের বড়চওনা-তৈলধারা সড়কের পাশে গড়ে তোলা হয়েছে স্টার টাটা সরিষা (ভোজ্য) তেলের কারখানাটি। কারখানাটির পাশাপাশি ওই নেতার গড়ে তোলা সাত্তার হাউজিং প্রপার্টি রয়েছে। এসব কিছুতে এখানে অনেক বিদ্যুৎ ব্যবহৃত হয়ে আসছে।

অনুসন্ধানে জানা যায়, প্রায় তিন বছর ধরে ওই নেতা পিডিবির অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। সরকারের লাখ লাখ টাকার অবৈধ বিদ্যুৎ ব্যবহার করেছেন শুধু দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে। ওই কারখানার শ্রমিকরা জানায়, কয়েকদিন আগে অবৈধ সংযোগ চালানোয় বিদ্যুতের মিটার, অন্যান্য যন্ত্রাংশ বিদ্যুৎবিভাগের লোকজন এসে খুলে নিয়ে যায়। এখন কারখানাটি বন্ধ রয়েছে। নামপ্রকাশ না করার শর্তে, বিদ্যুৎবিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এতদিন কারাখানার সংযোগটি বিচ্ছিন্ন করতে সাহস পাওয়া যায়নি। তিনি আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব দেখাতেন। ওই নেতার ভোজ্য তেলের কারখানায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ সংযোগ চালানোর বিষয়ে আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তার মহজনের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, কারখানা চালাতে গিয়ে ২৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল; রোববার ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। অবৈধ সংযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপরে সখীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার ওই কারখানাটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং ব্যবহৃত মিটার ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews