1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই মন্তব্যে ইসকন বাংলাদেশ

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৬৪ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করলো ইসকন বাংলাদেশ। ২৬ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিকে ইসকন বাংলাদেশের উদ্যোগ বলে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ পরিষ্কারভাবে জানাতে চায় যে, ওই কর্মসূচির সঙ্গে ইসকনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই।

এতে আরও বলা হয়েছে, ‘ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় আদর্শ ও সনাতনী মূল্যবোধকে ধারণ করে শান্তিপূর্ণভাবে ধর্মীয় চর্চা এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। আমরা সর্বদা শাস্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পক্ষে কাজ করেছি। ভবিষ্যতেও একই আদর্শে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’

ইসকনের অবস্থান সম্পর্কীত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট একটি স্বতন্ত্র সংগঠন এবং প্রতিবাদ কর্মসূচি তাদের নিজস্ব সিদ্ধান্ত ও উদ্যোগ। এ বিষয়ে ইসকন কোনো ধরনের সমন্বয় বা পরিকল্পনায় অংশগ্রহণ করেনি।

ইসকন বাংলাদেশ সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসকন সব সময় শান্তিপূর্ণ এবং আইনসম্মত উপায়ে কার্যক্রম পরিচালনা করে। ইসকন বাংলাদেশ মনে করে, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইসকনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা দুঃখজনক এবং নিন্দনীয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসকনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। একই সঙ্গে তারা প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানায়, তারা যেন এ বিষয়ে যথাযথ তথ্য যাচাই করে পদক্ষেপ নেয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews