1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সন্তানরা বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে গেল

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ গননা করুন

একতা ডেস্কঃ গাজীপুর মহানগরীর অসুস্থ এক বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে চলে যান তার সন্তানরা। তিন দিন পর জঙ্গল থেকে উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। পরে বৃদ্ধকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পরে ওই বৃদ্ধের দায়িত্ব নেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম। উদ্ধার হওয়া বৃদ্ধের নাম সাকিব আলী সরদার। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সাকিব আলীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন।

নগরীর জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, গত ৪ ডিসেম্বর বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গলে এক বৃদ্ধের পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। তার পায়ে মলমূত্র লেগে ছিল এবং প্রস্রাবের রাস্তায় একটি ক্যানুলা লাগানো ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা অফিসারকে জানানো হলে তারাও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। ওই সময় বৃদ্ধের মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন ওসি আব্দুল হালিম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews