1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সন্দ্বীপের আইনশৃঙ্খলা নিয়ে বিএনপি’র সাথে ওসি’র সভা

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দর সাথে সন্দ্বীপের আইন শৃঙ্খলা নিয়ে আজ ৭ এপ্রিল সোমবার দুপুর ১২টায় সন্দ্বীপ থানার ওসি শফিকুল আলম চৌধুরী মতবিনিময় করেন। ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিগত কয়েক দিনে যে সব অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, আগামীতে এমনটি যেন আর না ঘটে সেজন্য বিএনপির নেতৃবৃন্দের কাছে আমি সহযোগিতা চেয়েছি এবং যে বা যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তাদের জানিয়েছি।

বিএনপি নেতৃবৃন্দ জানান, আমরা দল থেকে সিদ্ধান্ত নিয়েছি সন্দ্বীপের আইনশৃঙ্খলা স্বার্থে আমরা যৌথভাবে কাজ করবো। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদকাসক্ত যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, আনসার, পিডিপিকে দিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য ওসিকে অনুরোধ জানিয়েছি।

সভায় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব জিএস আবুল বাশার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোলেমান বাদশা, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম, উপজেলা যুবদলের আহবায়ক নিঝুম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার, সদস্য সচিব এম এ আজিজ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম মাহি প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews