1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে সন্দ্বীপ অধিকার আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাকিল খান এর পরিচালনায় ও সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল। আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল আবছার, যুবদল নেতা মাঈন উদ্দিন শিকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াজেদ অনিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্দ্বীপের ৬০ মৌজার সীমানা অনতিবিলম্বে নির্ধারণ করতে হবে। উড়িরচরের কোম্পানি গঞ্জের অংশ, ভাসান চর ও স্বর্ণদ্বীপকে সন্দ্বীপের অংশ হিসেবে গেজেট করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন যুবদল নেতা মনির, ছোট্টন, পপেল, সন্দ্বীপ অধিকার আন্দোলন এর অর্থ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর কমিটির সভাপতি এ আর রাসেদ, সাধারণ সম্পাদক সুমন, রহমতপুর ইউনিয়নের তারেক, রাব্বি, সজিব, জিহাদসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews