1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সন্দ্বীপে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৫ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপের ১৬নং সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যানের স্মৃতি রক্ষায় তার নামাঙ্কিত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় সারিকাইত কাজীপাড়া ত্রিমোহনায় অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আব্দুল মান্নান ও মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক ইউছুপ আলী মামুন।

সন্দ্বীপের ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী এবং একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে মোট ৫৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ১৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এই মেধাবৃত্তি পরীক্ষায়।

এ বছরের পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ১৮৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ৪র্থ শ্রেণিতে ১৩ জন ট্যালেন্টপুল ও ৬২ জন সাধারণ গ্রেডে এবং ৮ম শ্রেণিতে ৩ জন ট্যালেন্টপুল ও ২২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে পূর্ববর্তী পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সহকারী সচিব শোয়াইবের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক রফিক আলম, মাস্টার আবু নাসের পনির, ইবনুর শারমান ইরানসহ অন্যান্যরা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews