ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দ্বন্দে কোন আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড পাশে আছে, কোন চিন্তা নাই। এ শ্লোগান ধারন করে চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় জেলা লিগ্যাল উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড অফিস, চট্টগ্রামের আয়োজনে ও উপজেলা লিগ্যাল কমিটি সন্দ্বীপের তত্ত্বাবধানে সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা দায়রা জর্জ সাউদ হাছান। বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রড বেলাল হোসাইন, চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার রূপন কুমার দাশ, সন্দ্বীপ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ তৈয়ব উদ্দিন, সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল আলম চৌধুরীসহ অনেকে।

Leave a Reply