1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

সন্দ্বীপে কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৩০ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে কুয়েত বিএনপি’র সাবেক সভাপতি মাহফুজুর রহমানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল মঙ্গলবার তার হারামিয়াস্থ নিজ বাড়িতে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, উত্তরজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরসহ, যুবদলের প্রভাবশালী নেতা সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রফি উদ্দিন ফয়সাল।

মাহফুজুর রহমান মাহফুজ বলেন, বিএনপি পরিবারের সাথে আমার প্রায় ৪০ বছরের সর্ম্পক। দল যাকে দলীয় প্রতিক দিবে তাঁর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। অনুষ্ঠানে অন্তত ২ হাজার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মি উপস্থিত থেকে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews