ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে গাজী খাদিজা কুদ্দুস ফাউন্ডেশনের উদ্যোগে, বাংলাদেশ জামায়াত ইসলামী মাইটভাঙ্গা ইউনিয়নের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কারামতিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে মাইটভাংগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাশিম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন আমীর মাওলানা মোশারফ হোসাইন এর সভাপতিত্বে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আলা উদ্দীন সিকদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা শাহেদ খান, গাজী খাদিজা কুদ্দুস ফাউন্ডেশন এর পরিচালক গাজী মোহাম্মদ আব্দুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ শহর সভাপতি মোহাম্মদ জিয়াউল প্রমুখ।

Leave a Reply