1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪১২ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমিন মাঝির বাড়িতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংয়ের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব জি. এস. বশার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে তারিকুল আলম তেনজিংয়ের সহধর্মিণী নাঈমা সুলতানা রুমী এবং নারী নেত্রী নাজুয়া সুলতানা মিষ্টির নেতৃত্বে নারী কর্মী-সমর্থকরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নারীদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তারা মরহুম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews