1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সন্দ্বীপে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল

  • শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৭ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সৌজন্যে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্দ্বীপ পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন দিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর।

সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস-এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজমত আলী বাহাদুর, মাস্টার আবুল কাসেম, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, পাশা আবু সুফিয়া, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মাহবুবুল আলম শিমুল ও নাজিম কমিশনার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত তালুকদার, পৌর বিএনপির নেতা সফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নিঝুম খান, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আফছার ও সদস্য সচিব মনহরুল ইসলাম মাহি।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম, ওলামা দলের সদস্য সচিব হাফেজ শিবলী নোমানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুদ্দিন শিমুলসহ সন্দ্বীপ পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews