ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সরকারি খাল দখল করে স্থাপনা তৈরি করে প্রবাহ বাধাগ্রস্ত করায় সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মালেক মুন্সি বাজারের পূর্বে গুপ্তছড়া সড়কের রাস্তার উত্তর পার্শ্বে মুন্সি আবুল কালামে পুত্র মোঃ সফিককে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নির্মাণাধীন স্থাপনার সামগ্রী ভেঙ্গে পানি প্রবাহ নিশ্চিতের জন্য নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট
২৮ ফেব্রুয়ারি, শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা এ অভিযান পরিচালনা করেন। হারামিয়া ইউনিয়নের মালেক মুন্সি বাজার সংলগ্ন স্থানে প্রবাহমান সরকারি খাল দখল করে স্থাপনা তৈরি করে প্রবাহে বাধাগ্রস্ত করা হচ্ছিল। এর সঙ্গে জড়িত মোঃ সফিক নামে একজনকে পরিবেশ সংরক্ষণ আইনে দোষী সাব্যস্তক্রমে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন সরকারী খাল দখল করা একটি অপরাধ হিসেবে বিবেচিত হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ধারা অনুযায়ী উক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply