1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সন্দ্বীপে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

  • বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩১৭ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণের বিচারিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। সভা সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ মহি উদ্দীন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত, কার্যকর ও যথাযথভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, প্রতিটি ইউনিয়নে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী মামলা গ্রহণ ও নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা (Pending) মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। যেসব ইউনিয়নে মামলা গ্রহণের হার কম, সেসব ইউনিয়ন পরিষদকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews