1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

সন্দ্বীপে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উপলক্ষে পুরস্কার বিতরণ

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৫ গননা করুন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময় এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সন্দ্বীপে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ পুরুস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য অফিসর আতিকুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, খাদ্য অফিসার মাইফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্হাপক মানস নন্দী এবং উপজেলা জনস্বাস্থ্য অফিসার রবিন সরকার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক। জাতীয় বিজ্ঞান ও। প্রযুক্তি সপ্তাহ মেলায় অংশ গ্রহনকারী ছাত্রছাত্রীদের মাঝে ক্রেষ্ট। ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। এ কুইজ প্রতিযোগিতায় সরকারি হাজী আবদুল বাতেন কলেজ প্রথম, মুস্তাফিজুর রহমান কলেজ দ্বিতীয় ও সাউথ সন্দ্বীপ কলেজ তৃতীয় স্হাপন লাভ করে। স্কুল পর্যায়ে সন্দ্বীপ আনন্দ পাঠশালা প্রথম, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews