1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সন্দ্বীপে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৫৫ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই উক্তিকে প্রতিপাদ্য করে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ, রবিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি বের করা হয়। যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা। তিনি তার বক্তব্যে বলেন, ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে। প্রতিটি নাগরিকের ভোট দেয়া শুধু অধিকার নয়, দায়িত্বও বটে। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করি। জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আমরা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই। নতুন ভোটারদের নিবন্ধন এবং সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাও আমাদের লক্ষ্য। সভায় জানানো হয় সন্দ্বীপ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৫০৫৪১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৩০৪৩২ জন, মহিলা ভোটার সংখ্যা ১২০১০৭ জন ও হিজড়া ২ জন।

 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জিএস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম, মুছাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম, ভোটার সংগ্রহের সুপারভাইজার আবুল হাশেম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক, রাজনৈতিক, সুশীল সমাজের ব্যক্তি ও নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews