1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সন্দ্বীপে নবীন আলেমদের সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৮৫ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে ‘আদর্শ যুবকেরা জাগলেই বাংলাদেশ জাগবে’ এ প্রতিপাদ্য নিয়ে ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যেগে সন্দ্বীপের ৩০ জন দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী নবীন আলেমকে সংবর্ধনা দেয়া হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা দিদারুল মাওলা।

সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দীন ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার সভাপতি মাওলানা মীর ইসমাইল হোসাইন, উপজেলা জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি মাস্টার মাকছুদুর রহমান, ইসলামী আন্দোলন সন্দ্বীপ শাখার উপদেষ্টা হাফেজ মোঃ আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার উপদেষ্টা হাফেজ মেহেদী হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলার সভাপতি মাওলানা আবু বক্কর ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি শেখ জাহিদুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত ভূইয়া ও নবীন আলেম হাফেজ এহসান উল্ল্যাহ।

উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, যুগ্ম-সম্পাদক হাফেজ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক কারী কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ আরজু, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি হুসাইন আহমেদ, প্রকাশনা সম্পাদক শেখ ফরিদ, অর্থ সম্পাদক মাস্টার জিহাদুর রহমান, যুব উন্নয়ন ও কর্মসংস্হান সম্পাদক কারী আবদুর রহমান, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবুল হাসনাত, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কারী জাহেদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক কারী মুজাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, ব্রান ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আরাফাত হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক কারী রাসেল হুসাইন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, সংখ্যালুগু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক কারী মাহবুবুল মাওলা, উপ সম্পাদক কারী আজিজুল হাসান ও মাছুমুর রহমান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews