1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সন্দ্বীপে নৌযাতায়াত উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান

  • রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৮ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ নৌযাতায়াত ব্যবস্থা উন্নত করা এবং সন্দ্বীপকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ জনপদে রূপান্তরের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন শিকদার।

রোববার (৮ ফেব্রুয়ারি) পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরে সন্দ্বীপবাসী বিভিন্ন দলের প্রার্থীকে ভোট দিয়েছেন। এবার একটি নিরাপদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সন্দ্বীপ গড়তে এবং নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দাঁড়িপাল্লা মার্কায় একবার ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা নায়েবে আমির মাওলানা এ এম রফিকুল মাওলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান এবং ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের পরিকল্পনা ও ফাউন্ডেশন সম্পাদক তানভীর মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল জব্বার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ঢাকসু এজিএস মহিউদ্দিন খান।

এছাড়া বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা আতাউর রহমান নুর, সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদের নেতা আলতাফ উদ্দিন ভূঁইয়া, ফরিদ উদ্দিন নিজামী, মীর মোহাম্মদ মুসলে উদ্দিন, ইমরুল হুদা সৈকত, যুক্তরাষ্ট্রপ্রবাসী মনিরুল ইসলাম, মাহাবুবুল মাওলা রিপন, ইসমাইল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ালিদুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসাইন, আব্দুল কাদের, আহসানুল বারী, বেলায়েত হোসেন, জাতীয় যুব শক্তি চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব ফাহাদ ওমর, ছাত্র শিবির নেতা নেতা মো. দিদারুল আলম ও জহির উদ্দিনসহ অনেকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews