1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

সন্দ্বীপে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

  • বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭২ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল, বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বর্ষবরণ শোভাযাত্রায় প্রদক্ষিণ, উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল খালেক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সন্দ্বীপ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, সদস্য সচিব কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews