1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সন্দ্বীপে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪৫ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে সন্দ্বীপ উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিক উল্ল্যাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা খাদ্য কর্মকর্তা মাইফুল ইসলাম, উপজেলা ইনসপেক্টর অপূর্ব সরকার, পৌরসভা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তামাকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। দিবসটির আয়োজনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ, যা প্রমাণ করে সন্দ্বীপবাসী তামাকমুক্ত সমাজ গঠনে কতটা অঙ্গীকারবদ্ধ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews