1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সন্দ্বীপে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৬ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সন্দ্বীপ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মংচিংনু মারমা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা। উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাইনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার বশির আহম্মেদ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জাহেদ নুরসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের শরীরে প্রবাহিত রক্ত ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের চেতনায় গড়া। ভোটগ্রহণ কর্মকর্তাদের সৎ, নিষ্ঠাবান ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের সময় এসেছে। এ লক্ষ্যে সবাইকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণসংক্রান্ত বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, একই সময়ে সহকারী প্রিসাইডিং অফিসারদের থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পোলিং অফিসারদের হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews