ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সারিকাইত ইউনিয়নে মরহুম মোখলেছুর রহমানের পরিবারের অর্থায়নে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় গরীব ও মধ্যবিত্ত ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩ মার্চ সোমবার বেলা ১০ টায় সারিকাইত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মরহুম মোখলেছুর রহমান এর বাড়িতে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রফিক আলম, ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ হোসেন আরমান, আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন, সহকারী পরিচালক মোঃ শোয়াইব, সারিকাইত শেরআলি পাড়া সমাজপতি আবদুল হাকিম, সাবেক সমাজপতি রফিক, মোহাম্মদ শফিক, কাজী মঞ্জুর প্রমুখ।

Leave a Reply